রিয়াদে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার সময় মানুষ নিরাপদ আশ্রয় নেয়ার মুহূর্ত
বিদেশে এখন
0

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরসহ শহরটির বেশ কয়েকটি স্থানে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সৌদির দক্ষিণে অবস্থিত খামিশ মুশাইদ বিমানঘাঁটিতেও। তবে হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এর আগে, হামলার শঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সতর্ক বার্তা পাঠায় কর্তৃপক্ষ। এদিকে নিরাপত্তা যাচাইয়ে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে কিং খালিদ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। গেলো ৫ দিনে বিমানবন্দরটিতে হুথিদের ৪ দফা হামলায় প্রাণহানি বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

বিপরীতে হুথি নিয়ন্ত্রণে অপারেশন ‘ডন অফ ইয়েমেনের’ অংশ হিসেবে ১ হাজার ৯০০টি অভিযান চালিয়ে বিদ্রোহী গোষ্ঠীটির ৯৫০ সদস্যকে হত্যার দাবি করেছে সরকারি বাহিনী।

অন্যদিকে, কিং খালিদ ও দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলায় ফের গোষ্ঠীটির ওপর নিজের ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সৌদি-হুথি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

এসএইচ