পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত
দেশে এখন
2

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক করেছেন সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্তত ৩০ মিনিট আগে বৈঠকস্থলে হাজির হন সার্জিও গোর। বাংলাদেশের পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠক শেষে সার্জিও গোর রওনা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর গুলশানস্থ বাসভবনে।

আরও পড়ুন:

এর আগে দুপুরে ঢাকা পৌঁছান কূটনীতিক গোর। এসময়, বিমানবন্দরে তাকে অভ্যর্থনা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

আগামীকাল (শুক্রবার, ৩১ জুলাই) সকালে সার্জিও গোর যাবেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে। এছাড়া আগামী শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেয়ার কথা আছে তার।

এসএস