মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনার সংঘর্ষে চারজন নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
দেশে এখন
1

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাস ও ব্যাটারি রিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৪ নভেম্বর) সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থার কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এশিয়ান ইউনিভার্সিটির বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। সেখানে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে।

জেআর