তরুণ রাজনীতিকরা শেখ হাসিনার পথ অনুসরণ করছে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীব রিজভী
দেশে এখন
0

তরুণ রাজনীতিকরা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন এবং ফ্যাসিবাদের চর্চা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ৩ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আয়োজনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আন্দোলনে থাকা তরুণরা যারা রাজনীতি করছে, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে, ফ্যাসিবাদের চর্চা করছে। শেখ হাসিনার পথ অনুসরণ করলে রাজনৈতিক বিভাজন দূর হবে না, ফ্যাসিবাদ দূর হবে না।’

তিনি বলেন, ‘রাজনীতিকে জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়ার সংস্কৃতি তৈরি করেছে শেখ হাসিনা। রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হতে হবে, না হলে আমরা তিমিরেই থেকে যাব।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান সবার সম্মিলিত প্রয়াসে সফল হয়েছে। এখানে কারও একক কৃতিত্ব দাবি করার সুযোগ নেই।’

ইএ