ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি রোগের উপসর্গ: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
দেশে এখন
0

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি রোগের উপসর্গ। যে দল এ পথে যাবে তারাই ফ্যাসিবাদের অন্তর্ভুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আজ (শনিবার, ৮ জুলাই) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে এ সভার আয়োজন করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এসময় জামায়েত আমীর বলেন, আমাদের দাবি ছিলো সংবিধান সংস্কার, সংশোধন নয়। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স ইস্যুতে হাইকমিশনকে তলবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের ঘটনার প্রেক্ষিতে গণভোটের রায় কার্যকর করাই জাতির প্রত্যাশা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ ও আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ অনেক।

জেআর