দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি: জামায়াত আমির

Jobaiar Rahman
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
দেশে এখন
0

ফ্যাসিবাদে আক্রান্তরা বিদায় নিলেও দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। কেউ একই পথে হাঁটলে তার পরিণতিও আগের ফ্যাসিবাদের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ (রোববার, ৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আবু সাঈদ কনভেনশনাল হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মজলুম জালিম হলে তার পরিণতি আগের জালিমের চেয়েও ভয়াবহ হয়।’ ক্ষমতায় থাকা ও বিরোধীদলে যাওয়ার বাস্তবতা মনে রেখে জনআকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান তিনি।

এসময়, মেধাবীদের ‘স্বৈরাচারী আমলের’ মতোই নাজেহাল করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বৈষম্য যত বাড়বে, আন্দোলনও তত তীব্র হবে।’

জেআর