তিনি জানান, দেশের আটটি জোনের মধ্যে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা ও ময়মনসিংহে বিদ্যুৎ বিভ্রাট ছিল। এর মধ্যে ঢাকায় ২৩১ মেগাওয়াট এবং ময়মনসিংহে ১৩২ মেগাওয়াট বিদ্যুৎ বিভ্রাট রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন:
বিআরইবির তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা পর্যন্ত সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ ছিল ২ হাজার ৪১২ মেগাওয়াট। একই সময়ে চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল।
তবে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বুধবার রাত থেকে বিদ্যুৎ ঘাটতি ও বিভ্রাটের পরিমাণ কমতে শুরু করেছে বলে দাবি করেছেন বিআরইবির কর্মকর্তারা।





