প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় পর্যায়েও চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তা। চলছে মঞ্চ নির্মাণের প্রস্ততি।
দলীয় প্রধানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আরও পড়ুন:
রোববার সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তর পরে শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেলে পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।





