রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে এখন
0

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটি।

গতকাল (শনিবার, ২২ আগস্ট) এক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর শুক্রবার (২১ আগস্ট) তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।—বাসস

এসএইচ