যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও সেবামুখী করা হবে: বিমানমন্ত্রী

বিমানমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
দেশে এখন
0

যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিকায়ন ও সেবামুখী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পযর্টনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ (রোববার, ২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালায়ের কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

পযর্টনমন্ত্রী বলেন, ‘আগামী ১ বছর থেকে বিমানে ১০টি নতুন বোয়িং বিমান যুক্ত হবে।’

এসময় তিনি আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের কার্যক্রম সফট ওপেন করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা না গেলে পুরোপুরি চালু করতে আরও দুই মাস সময় লাগতে পারে।

এছাড়া যাত্রীসেবার মান ও বিমানের খাবারের মান বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান নতুন দায়িত্বে আসা এ মন্ত্রী।

এসএইচ