যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডের আসামি পালানোর অভিযোগ

যাত্রাবাড়ী থানা
দেশে এখন
1

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মিতু আক্তার নামে ওই নারী একটি হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

থানা সূত্রে জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তার মিতু আক্তারকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) তার রিমান্ডের শেষ দিন ছিলো। নিয়ম অনুযায়ী, দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিলো। এর আগেই সকালে কৌশলে থানার গেটের তালা খুলে তিনি পালিয়ে যান।

সূত্র জানায়, নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়েই মিতু থানা থেকে বেরিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জেআর