দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশন
দেশে এখন
0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল আলম। তিনি বর্তমানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) যুগ্ম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল (রোববার, ৩০ আগস্ট) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুদকের মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এফএস