এমপিদের ফোন ‘হ্যাক’ করে টাকা চেয়ে চিফ হুইপকে কল

সংসদে চিফ হুইপ, মোবাইল হ্যাকের প্রতীকী
দেশে এখন
1

মোবাইল নম্বর ‘ক্লোন’ করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্র থেকে সংসদ সদস্যদের সতর্ক করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) নিজের অভিজ্ঞতা তুলে ধরে সংসদে এই সতর্কবার্তা দেন।

দিনের অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের মনোযোগ আকর্ষণ করে নুরুল ইসলাম মনি বলেন, ‘আমি কাল এখানে বসে পেয়েছি, আমাদের তিনজন সংসদ সদস্য আমাকে ফোন করে বলেছেন, জরুরিভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, ২৫ হাজার টাকা পাঠান। তিনটা ফোন থেকে আসছে, তিনজনই মাননীয় সংসদ সদস্য।

‘যাদের ফোন থেকে এসেছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তাদের ফোন করেছি, তারা ফোন ধরেননি। ফোন হ্যাক হয়েছে। এ ব্যাপারে সবার সতর্ক হওয়ার দরকার আছে।’

আরও পড়ুন:

ডেপুটি স্পিকার কায়সার কামাল এসময় বলেন, ফোন নম্বর ক্লোন করে এই প্রতারণা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দরকার রাষ্ট্রের। সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করবেন কি না, তা চিফ হুইপের কাছে জানতে চান তিনি।

তখন নুরুল ইসলাম মনি জানান, বিষয়টি নিয়ে গতকালই কথা বলেছেন তিনি, বিটিআরসি নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জেনেছেন।

এসএস