বাংলাদেশের উন্নয়ন-গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একমাত্র নেতা তারেক রহমান: পর্যটনমন্ত্রী

কথা বলেছেন বিমান ও পর্যটনন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
এখন জনপদে
দেশে এখন
0

বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একমাত্র নেতা আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এ সবকিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারণ আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।’

তিনি বলেন, ‘ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানো হচ্ছে।’ তবে গণঅভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে, পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের এমন পতন হয়েছে যে, তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সব পর্যায়ের কর্মীরা পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, এটি কোনোদিনও সম্ভব না।’

আরও পড়ুন:

এরপর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো. একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে, দুপুর ১টায় বিমানমন্ত্রী সরকারি সফরে সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এসএইচ