মিরপুরে চলন্ত বাসে আগুন

চলন্ত বাসে আগুন
দেশে এখন
0

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে।’

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি তিনি।

এএম