যাত্রীবাহী-বাস
গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

দৌলতদিয়া ঘাট পরিদর্শনে উচ্চ পর্যায়ের তদন্ত টিম

দৌলতদিয়া ঘাট পরিদর্শনে উচ্চ পর্যায়ের তদন্ত টিম

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পাঁচ সদস্যের একটি কমিটি। আজ (রোববার, ২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে অন্য সদস্যদের নিয়ে দুর্ঘটনাস্থল (৩ নম্বর ফেরিঘাট) পরিদর্শন করেন।

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারকে মরদেহ হস্তান্তর ও ক্ষতিপূরণ

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারকে মরদেহ হস্তান্তর ও ক্ষতিপূরণ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ নিহত পাঁচ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ আইনী প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। এসময় ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেকের পরিবারকে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়।

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালীর ৮ যাত্রীর মধ্যে এখনো নিখোঁজ ৩

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালীর ৮ যাত্রীর মধ্যে এখনো নিখোঁজ ৩

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসে ওঠা ৮ যাত্রীর মধ্যে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরে সিএনজিতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪

শেরপুরে সিএনজিতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪

শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত হয়েছেন আরও চার জন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ‘দুমড়ে-মুচড়ে’ গেলো কয়েকটি দোকান

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ‘দুমড়ে-মুচড়ে’ গেলো কয়েকটি দোকান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কয়েকটি দোকান ও একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫ জন নিহত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫ জন নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ (বুধবার, ৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত দুই, আহত-১৫

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত দুই, আহত-১৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী নামক স্থানে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আজ (বুধবার, ১৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা ইউটার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে নানা ও নানীর মৃত্যু। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও ৪ জন। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৫

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৫

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।