জাসদ কার্যালয় থেকে তিন শতাধিক আ.লীগ নেতাকর্মী আটক: ডিসি হারুন

মতিঝিল ডিভিশনের ডিসি হারুন অর রশীদ
দেশে এখন
0

জাসদ কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী আটক হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিঝিল ডিভিশনের ডিসি হারুন অর রশীদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে দুপুর থেকে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় সেখানে উপস্থিত ব্যক্তিদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক শুরু হয়।

আরও পড়ুন

জানা গেছে, দুপুরের পর দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হলে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেআর