নতুন ১০ উড়োজাহাজ কিনছে সরকার; এয়ারবাসের সঙ্গে চুক্তি আজ

এয়ারবাসের লোগো
দেশে এখন
0

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আজ (বুধবার, ৭ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে এ চুক্তি হবে।

উপস্থিত থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রস্তাবিত চুক্তির আওতায় এয়ারবাস থেকে ৪টি এ থ্রি ফাইভ জিরো-নাইন জিরো জিরো ও ৬টি এ থ্রি টু ওয়ান এনইও মডেলের উড়োজাহাজ কিনবে বিমান।

ওয়াইড বডির এ থ্রি ফাইভ জিরো-নাইন জিরো জিরো মূলত দূরপাল্লার রুটে এবং ন্যারো বডির এ থ্রি টু ওয়ান এনইও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে। তবে এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সাল নাগাদ। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে পারে।

এফএস