মশক নিধন কার্যক্রম পরিদর্শন; বস্তির জায়গায় মাঠ তৈরির পরিকল্পনা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম
দেশে এখন
1

মশক নিধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। এসময় তিনি বাংলাদেশ ব্যাংক কলোনির ফরিদাবাদ আইজি গেইট এলাকার বস্তি উচ্ছেদের পর সেখানে খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানান।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকালে সিটির ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদের আইজি গেইট এলাকায় সরকারি জায়গায় গড়ে ওঠা বস্তি উচ্ছেদের পর সেখানে খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা পরিদর্শন সিটি প্রশাসক আবদুস সালাম।

এরপর ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন:

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই চালানো হচ্ছে। আগামীকাল (শুক্রবার, ৯ অক্টোবর) এডিস মশার প্রাদুর্ভাবের জরিপ শেষে আগামী ১২ তারিখের মধ্যে ওয়ার্ডভিত্তিক সংক্রমণের হার নির্ণয় করা যাবে।’

একই সঙ্গে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলে ঢাকা দক্ষিণ সিটিকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের প্রত্যয় জানান প্রশাসক।

এসএস