আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরে টেলিভিশন এডিটরস কাউন্সিল ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সংস্কৃতি সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘সব জাতিগোষ্ঠীর নিজস্ব সত্ত্বাকে ধারণ করেই এগোতে হবে। বৈচিত্র্য যেমন থাকবে তেমনি ঐক্য থাকতে হবে। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তার স্বপ্ন দেখিয়ে সেই ঐক্যই তৈরি করেছেন।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘চতুর্থ শ্রেণি থেকেই সংস্কৃতি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমান সংস্কৃতি বিনির্মাণ করতে হলে শিকড়কে আঁকড়ে ধরেই নতুন সংস্কৃতি বিনির্মাণ করতে হবে।’





