দুর্নীতি বন্ধে রাজনৈতিক নেতৃত্বকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ
কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
এখন জনপদে
দেশে এখন
0

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দকে দুর্নীতিমুক্ত হতে হবে। তা না হলে দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।

আজ (বুধবার, ২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘বর্তমান জেনারেশনকে ডিল করাটা আপনাদের জন্য কঠিন, সেই পথকে আরও বন্ধুর করে তুলেছে এইআই। সে কারণে আপনাদেরকে যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।’

এফএস