মুরাদনগর হাসপাতালে অনুপস্থিত থাকা ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
এখন জনপদে
দেশে এখন
0

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

(বুধবার, ২৮ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি নজরে আসে মন্ত্রীর।

পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। তবে এখনো কিছু অনিয়ম ও অসংগতি রয়েছে। ডেপুটেশনে থাকা চিকিৎসকদেরও হাসপাতালে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে, মুরাদনগরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী। নারীদের চিকিৎসাসেবায় বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি শিশুদের জন্য পৃথক চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হচ্ছে। এ লক্ষ্যে শিগগিরই দরপত্রের মাধ্যমে কাজ শুরু হবে বলে জানান তিনি।

এফএস