আজ (সোমবার, ৯ নভেম্বর) জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদে উন্নয়ন বরাদ্দ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সমভাবে সব নির্বাচনি এলাকার উন্নয়ন বরাদ্দ দেয়া হবে।’
আরও পড়ুন:
এদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দীন আহমদ। তিনি জানান, গাজী নজরুল এখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এদিন বিকেল চারটার দিকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম। এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা।





