
সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায় সরকার: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাম পর্যায়ের ছোট ছোট সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে এ ব্যবস্থা চালুর কাজ চলছে। একইসঙ্গে ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার।

দুঃখপ্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেয়া ‘বিতর্কিত’ বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করেছেন। একইসঙ্গে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেয়ার সঙ্গে তুলনা করাকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।

জন্ম-মৃত্যু নিবন্ধনে হয়রানি বন্ধ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হন এবং দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‘আগামীকালের মধ্যে বিরোধীদলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে’
সংসদে শাহে আলম
বিরোধীদলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম
বিরোধীদল কোনো ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন: পরওয়ারকে শাহে আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেয়ার সুযোগ পাবেন তিনি। বাকি ই-রিকশাগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।

জনগণের বিপক্ষের কাজে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না: শাহে আলম
জনগণের বিপক্ষে যাবে এমন কাজে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সারা দেশের ওয়াসার বোর্ড ভেঙে দেয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আইন সংশোধন করে সারা দেশের ওয়াসার বোর্ড ভেঙে দেয়া হবে এবং নতুন বোর্ড গঠন করা হবে বল জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট: শাহে আলম
ঢাকাকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। গঠিত পরিবীক্ষণ কমিটিগুলোর উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই অত্যন্ত সচেষ্ট। তিনি স্বচক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন।

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

সার সংকটে ১১ দলীয় ঐক্যের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

স্থানীয় নির্বাচনে সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নিতে সরকার রাজি নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশ্বস্ত করেন, সব প্রার্থীর জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।