ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ
মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

ঝিনাইদহের কালীগঞ্জে কাঠবোঝাই ট্রাকের চাপায় মহিউদ্দিন মুন্সী (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মহিউদ্দিন মুন্সী রাঙ্গিয়াপোতা গ্রাম থেকে হেঁটে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিয়াডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা কাঠবোঝাই একটি ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

এএইচ