কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
1

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর টার্কিশ এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে আজ সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

আগামীকাল বুধবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার।

এফএস