৭ নভেম্বরের প্রেরণায় হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে জনগণ: রিজভী

রুহুল কবির রিজভী
দেশে এখন
0

প্রত্যাবর্তন নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রত্যর্পণ করতে হবে শেখ হাসিনাকে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, ৭ নভেম্বরের অন্তর্নিহিত প্রেরণা থেকেই দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে।

আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে ভূমিকা রেখেছিল ৭ নভেম্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে শিখেছে ৭ নভেম্বরের বিপ্লব থেকে।’

তিনি বলেন, ‘দেশে গোপনে কৌশলে বাল্যবিবাহ চলছে।’

এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব।

এসএস