গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ফ্যাসিবাদ প্রতিহতের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
দেশে এখন
0

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দেশের শিল্পী-কলাকুশলীদের ফ্যাসিবাদকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ (রোববার, ১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে এ আহ্বান জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ ফিরে আসলে গণতন্ত্র ব্যহত হবে ও শহীদদের রক্তের সাথে বেইমানি হবে।’

এসময় ফ্যাসিবাদ নিয়ে সকলকে সজাগ থাকার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। এসময় টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার বলে জানান তিনি।

কল্যাণ ট্রাস্টের বিষয়ে অর্থ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী।

এর আগে বৈঠকের শুরুতে টেলিভিশন, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে কর্মরত শিল্পী-নির্মাতা ও কলাকুশলীদের জন্য সরকারি কল্যাণ ট্রাস্ট গঠনের দাবি জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।

চলচ্চিত্র শিল্পের জন্য কল্যাণ ট্রাস্ট থাকলেও টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্তদের জন্য এখনো এমন কোনো ব্যবস্থা নেই বলে জানান তারা। এসময় দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে পিক আওয়ারে বিদেশি সিরিয়াল প্রচার বন্ধের জোর দাবি জানানো হয়।

জেআর