নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহর রহমান, সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক করা হয়েছে। মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে বিআইআইএসএসের মহাপরিচালক পদে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব (সংযুক্ত) জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে।





