প্রাণিসম্পদ খাতে অবদানে ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পদক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
দেশে এখন
0

প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় ২০২৬ সালে ৮ ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় প্রাণিসম্পদ পদক। আগামী ২৬ নভেম্বর পুরাতন বাণিজ্যমেলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ মেলার উদ্বোধনিতে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, প্রাণিসম্পদ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আট ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। মেলা প্রাঙ্গণে ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

এসব স্টল ও প্যাভিলিয়নে ডেইরি ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য ও ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণীজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাণি ও মৎসের ফিড এর দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। খামারি পর্যায়ে হরিণের উৎপাদনের অনুমোদন দেয়া যায় কি না তা নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি।

জেআর