আবাসন খাতে সুশাসনের সব সূচকেই চরম ঘাটতি বলছে টিআইবি

টিআইবির লোগো
দেশে এখন
0

রাজধানী ঢাকায় আবাসনের চাহিদা বাড়ছে দিনদিন। এই ঘাটতি পূরণে বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও খাতটিতে সুশাসনের সব সূচকেই চরম ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ (বুধবার, ২৫ নভেম্বর) টিআইবি কার্যালয়ে ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশের সময় এই অভিযোগ করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রমশ ভূমি দখলের দেশে পরিণত হচ্ছে। বেসরকারি আবাসন খাতে ‘আমলা-রাজনীতিবিদ-ব্যবসায়ী’ ত্রিপক্ষীয় যোগসাজশের মাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতি চলছে।’

তিনি আরও বলেন, ‘রাজউকের মতো নিয়ন্ত্রক সংস্থা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত এসব নিয়ন্ত্রক সংস্থা জবাবদিহিতার আওতায় না আসবে, ততক্ষণ এই নৈরাজ্য থামানো সম্ভব নয়।’

জেআর