আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ের একটি ইনফোর্সমেন্ট টিম বেবিচকের ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে অভিযান শুরু করে।
দুদক সূত্রে জানা গেছে, ইলেক্ট্রো মেকানিক্যাল প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে।
এছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেয়ার অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার জন্যই এ অভিযান পরিচালনা করছে দুদক।





