নগরবাসীর অবহেলায় খাল ড্রেনে রূপান্তরিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক
দেশে এখন
0

নগরবাসীর অবহেলায় খাল ড্রেনে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আব্দুস সালাম। আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকালে, বাসাবো কদমতলা খাল ও খিলগাঁও ঝিল পুনঃখনন ও পরিষ্কার কাজের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়ে প্রশাসক বলেন, ‘এলাকাবাসী খাল রক্ষা করতে পারলে খালের উন্নয়নের কাজ করবে সিটি করপোরেশন।’

এদিকে, স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘নির্বাচনে এলাকার উন্নয়নের যে প্রতিশ্রুতি ছিল তা দুই থেকে তিন মাসের মধ্যে দৃশ্যমান হবে। সে লক্ষ্যে দক্ষিণ সিটির উদ্যোগে খিলগাঁও বাসাবো এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ১৫ কিলোমিটার খাল পরিষ্কার এবং পুনঃখননের কার্যক্রম শুরু হলো।’

এফএস