‘গত বছরের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের প্রথম সপ্তাহে’

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন
শিক্ষা , ভর্তি পরীক্ষা-ফলাফল
দেশে এখন
0

আদালতে মামলা থাকায় গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘খুব দ্রুতই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। সরকারিভাবে শিক্ষার্থীদের ৮০ শতাংশ এবং বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ২০ ভাগ পরীক্ষায় অংশ নিতে নিতে পারবে।’

আরও পড়ুন:

এসময় তিনি জানান, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ৬৮ হাজার ৭শ’ ৬৮ জন। এরমধ্যে মেধা বৃত্তি ২১ হাজার ৪৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৭ হাজার ২৬১ জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা ২২ হাজার ৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট বৃত্তির সংখ্যা ২০৮ জন। আগামী বছর থেকে মাসিক টাকা বাড়ানো হবে বলেও জানান তিনি।

এসময় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য সাত কলেজের নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ইএ