মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

পুলিশ ও বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
অর্থনীতি , ব্যাংকপাড়া
দেশে এখন
3

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মতিঝিল এলাকা। আজ (সোমবার, ১ জুন) সকাল থেকেই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন।

সকাল নয়টার দিকে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল।

পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে কঠোর অবস্থানে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পুলিশের পক্ষ থেকে কঠোর হওয়ার দাবি করা হলেও, ভিন্ন চিত্র দেখা গেছে ভুক্তভোগীদের মধ্যে।

আরও পড়ুন:

গ্রাহক ও আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর চড়াও হয়েছে। পুলিশের লাঠিচার্জে অনেকেরই মাথা ফেটে গেছে বলে দাবি করেছেন তারা। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

এফএস