পতিত শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নস্থানে নৈরাজ্যের চেষ্টা করছে: জবি উপাচার্য

নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

পতিত শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নস্থানে নৈরাজ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন।

দেশের বিভিন্ন স্থানে চলমান নৈরাজ্যর প্রতিবাদে আজ (সোমবার, ২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নৈরাজ্য বিরোধী র‌্যালির আয়োজন করেন। নৈরাজ্য বিরোধী র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শেষ হয়।

এর আগে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ‘অতীতে যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের দায়িত্বশীলদের নৈরাজ্যকে না বলার আহবান জানিয়েছেন তিনি।

এএইচ