রমজানজুড়ে সাশ্রয়ী মূল্যে ৩৫ লাখ মানুষের কাছে টিসিবি পণ্য পৌঁছাবে: শেখ বশিরউদ্দীন

আবিদ মঈন
ঢাকা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
অর্থনীতি , পরিষেবা
দেশে এখন
0

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এবারের রমজানজুড়ে কার্ড ছাড়াও ৩৫ লাখ অতিরিক্ত মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হবে।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যই টিসিবির এ উদ্যোগ।’ সবার অংশগ্রহণের মাধ্যমে সামাজিক অস্বচ্ছতা থেকে উত্তরণ সম্ভব বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এসময় টিসিবি চেয়ারম্যান বলেন, ‘দেশে ১ কোটি নিম্ন আয়ের মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে।’ দেশের ৬৪ জেলায় একযোগে কার্ডধারীসহ ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

এসময় প্রতি কেজি চিনির মূল্য ৮০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৭০ টাকা, প্রতি কেজি ছোলা ৬০ টাকা, প্রতি কেজি খেজুর ১৬০ টাকা ও প্রতি লিটার তেল ১১৫ টাকা দরে বিক্রি করা হয়।

এএম