জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক হোসেন, সদস্যসচিব নান্নু

ইশরাক হোসেন, কে এম কামরুজ্জামান নান্নু
রাজনীতি
1

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন:

দলের সংশ্লিষ্ট নেতারা জানান, নতুন এ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলের নীতি-আদর্শ নবীন প্রজন্মের মাঝে বিস্তারে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এসএস