৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি

ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি
রাজনীতি
0

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির প্রথম সারিতে ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। র‌্যালি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে নেতাকর্মীরা কিছুক্ষণ অবস্থান নিয়ে ওসমান হাদিকে স্মরণ করেন এবং তার বিচারের দাবিতে স্লোগান দেন।

আরও পড়ুন:

পরে মিছিলটি শাহবাগ চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আজকের দিনটি তাদের জন্য অত্যন্ত আবেগঘন। যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশিবিরের পথচলা শুরু হয়েছিল, সেখানেই চার দশকেরও বেশি সময় পর প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করতে পারা তাদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।

বক্তারা বলেন, অতীতে সংগঠনের নেতাকর্মীদের ওপর কঠোর নির্যাতন চালানো হলেও তারা বাংলাদেশ বিনির্মাণে নিজেদের অঙ্গীকার থেকে সরে আসেননি। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এনএইচ