
পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে বহিরাগতদের হামলার অভিযোগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আজ (সোমবার, ১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক, কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানা যায়।

টাঙ্গাইলে কুমুদিনী কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে পুকুরে ডুবে সাকিবা ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
দেশের জাতীয় পর্যায়ে গৌরব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসক ও গণস্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দিচ্ছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার
সমাজসেবা বা জনসেবা সার্বিক অবদানের জন্য (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল (সোমবার, ২ মার্চ) দিবাগত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের র্যালি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তিতুমীর কলেজে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮
তিতুমীর কলেজে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন এবং এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের নিরঙ্কুশ জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জকসু কেন্দ্রীয় সংসদের ৩৯ কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড . কানিজ ফাতিমা কাকলী।

জকসু নির্বাচন: ২১ বছর অপেক্ষার পর ক্যাম্পাসে ভোট উৎসব
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর ভোটগ্রহণ চলছে। ২১ বছরের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে মবের কালচার তৈরি করছে: ছাত্রদল সভাপতি
ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে মবের কালচার তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া ছাত্রদল প্রতিহত করা শুরু করলে মবকারীরা কেউ-ই কোনো ক্যাম্পাসে টিকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু’দিনের চাকরি মেলা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ (বুধবার, ১৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী নবম চাকরির মেলা। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বুদ্ধিজীবী চত্বরে বসেছে এ মেলা। আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মেলার উদ্বোধন করেন।

ঢাবিতে বহিরাগত-হকারদের নিয়ে মিছিলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নেতারা।