তিনি আরও বলেন, ‘সরকার সংবিধানকে নিজের পছন্দমত ব্যবহার করছে।’ এসময় জ্বালানির সংকট না থাকলে কর্মঘন্টা, স্কুল, মার্কেটের সময় কেন কমানো হয়েছে এ প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন:
এসময় ১২ ফেব্রুয়ারি থেকে গণতন্ত্রের জায়গায় জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে দাবি করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ হবে ২৪ এর জুলাই যোদ্ধা, শহিদদের দেখানো পথে।’
এসময় ১১ দলীয় জোটের নেতারা জানান, মাত্র দুই মাসের মাথায় তাদের রাজপথে নামতে হচ্ছে, এটি দুঃখজনক। আগামী সংসদ অধিবেশনেই গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু না করলে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশের পর একটি বিশাল গণ-মিছিল সমাবেশস্থল থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর ঘুরে আবার বিজয়নগর এসে শেষ হয়।





