নানা সমীকরণকে সামনে রেখে গ্রুপ এইচের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও উরুগুয়ে। নক আউটে যেতে হলে এ ম্যাচ জিততেই হতো উরুগুয়েকে।
তবে ম্যাচের শুরু থেকেই স্পেনের বিপক্ষে সুবিধা করে উঠতে পারেনি দেশটি। ম্যাচের ৪২ মিনিটে স্প্যানিশদের এগিয়ে দেন বায়েনা।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে দে লা ফুয়েন্তের দল। শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন উরুগুয়ের খেলোয়াড়রা।
বাজে ট্যাকল করে মাঠ ছাড়েন দলটির খেলোয়াড় অগাস্টিন ক্যানাবিও।
গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করেছে কেপ ভার্দে। উরুগুয়ের বিদায় আর নিজেদের ড্রয়ে প্রথমবার খেলতে এসেই নক আউটে ওঠার কীর্তি গড়েছে তারা।





