প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের ৬ মাসের মধ্যে লক্ষ্য পূরণে সফল সরকার। সরকারের কার্যক্রম পরের ৬ মাসে আরও জোরালো হবে।’
মহাসচিব নিয়োগ বিষয়ে তিনি আরও বলেন, ‘দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই নির্বাচিত হবে দলের পরবর্তী মহাসচিব এবং তা জানিয়ে দেয়া হবে।’
তিনি জানান, ‘আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল (শনিবার, ১৫ আগস্ট) সকালে নয়াপল্টনে, পরে গুলশান কার্যালয়সহ সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।





