হজের মূল আনুষ্ঠানিকতা আজ, আরাফাতের ময়দানে লাখ লাখ মুসল্লি

হজ
ধর্ম ও বিশ্বাস
0

মুসলিম বিশ্বের মহা সম্মিলন হজের মূল আনুষ্ঠানিকতা আজ (মঙ্গলবার, ২৬ মে)। এরইমধ্যে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

ফজরের নামাজের পরপরই মিনা থেকে আরাফাতের দিকে রওয়ানা হোন হাজীরা। আজ ঐতিহাসিক এ ময়দানেই জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন তারা।

সমবেত কণ্ঠে প্রতিধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। এরপর হজের খুতবা পাঠ করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার ও মসজিদে নববীর খতিব ড. শায়েখ আলী ইবনে আব্দুর রহমান ইবনে হুজাইফি।

আরও পড়ুন:

এবারের খুতবা বাংলাসহ ৩৪টি ভাষায় সম্প্রচার করা হবে। আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে মুজদালিফায় রওয়ানা হবেন।

এরপর সেখানে পৌঁছে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন হাজীরা।

মুজদালিফায় অবস্থানের পর শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের পরই হবে পশু কোরবানি এবং মক্কায় কাবা ঘর তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

এসএস