দেশব্যাপী যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন

বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী পালন
এখন জনপদে
ধর্ম ও বিশ্বাস
0

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) দেশব্যাপী দিনটি উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন বেলা ১১টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।

এছাড়া শেরপুরের সব উপজেলা প্রশাসন ও শেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়।

এছাড়া পাবনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হচ্ছে।

বেলা ১১টায় শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রা বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বক্তরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)-এর জন্ম ওয়াফাত দিবস উপলক্ষে দেশবাসীকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানান এবং আখিরি নবী হজরত মুহম্মদ (সাঃ) বিশ্ব মানবতার শান্তির দূত ছিলেন। তিনি ছিলেন আল্লাহ পাক প্রেরিত মুসলিম জাহানের সর্বশেষ রাসূল (সাঃ)।

এদিকে আধ্যাত্মিক আবহ, জিকির-আসকার ও দরুদ-সালামের সুরে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো দরবার শরীফ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে ফরজ, সুন্নত ও নফল নামাজ, জিকির-আসকার, মিলাদ ও দোয়া মাহফিল।

বিশ্ব জাকের মঞ্জিল আটরশির কর্মী গুরুপের বৃহত্তর ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয় আটরশি দরবার শরীফে। কর্মসূচির অংশ হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া রাতভর দফায় দফায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দরবার শরীফের পুরো প্রাঙ্গণে এসময় সৃষ্টি হয় এক ভিন্নধর্মী আধ্যাত্মিক পরিবেশ। জিকির-আসকার, দরুদ ও মিলাদের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ধর্মীয় এ আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক আশেকান-জাকেরান ও ভক্তরা আটরশি দরবার শরীফে সমবেত হন।

বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শেখ রায়হান জানান, ঈদে মিলাদুন্নবীতে আগত ভক্তদের থাকা, বিশ্রাম ও মেহমানদারির জন্য দরবার শরীফ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের সুবিধার্থে বিভিন্ন সেবামূলক ব্যবস্থাও রাখা হয়।

তিনি বলেন, ‘বুধবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দিনরাতব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।’

এসএস