বাংলাদেশ সিরিজের পাকিস্তান দলে থাকছেন না বাবর আজম

বাবর আজম
এখন মাঠে
1

সাবেক অধিনায়ক বাবর আজমকে বাদ দিয়েই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ঘোষিত দলের ছয় জন ক্রিকেটার আছেন পাকিস্তানের জার্সিতে অভিষেকের অপেক্ষায়।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল বড় চমক অভিজ্ঞ বাবর আজমের জায়গা না পাওয়া। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির জন্য বড় চ্যালেঞ্জ অনভিজ্ঞ স্কোয়াড। টি-টোয়েন্টিতে শাহিবজাদা ফারহান দলের অন্যতম ভরসা হয়ে উঠলেও প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন আব্দুল সামাদ, মায সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, শামিল হোসেনরা।

আরও পড়ুন:

তবে দলে টিকে গেছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকলেও ওয়ানডে দলে ফিরেছেন পেসার হ্যারিস রউফ। সিরিজ খেলতে ৮ মার্চ বাংলাদেশের আসবে পাকিস্তান। ১০ মার্চ অনুশীলন আর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

ইএ