পাকিস্তান সুপার লিগে খেলছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল)
এখন মাঠে
0

পাকিস্তান সুপার লিগের একাদশ আসর শুরু হচ্ছে আজ। আর এই টুর্নামেন্টে এবারও থাকছে বাংলাদেশের শক্ত উপস্থিতি। ছয় বাংলাদেশি ক্রিকেটার খেলছেন এবারের আসরে।

এর মধ্যে শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম থাকছেন পেশোয়ার জালমির দলে। তাদের প্রথম ম্যাচ শনিবার, গাদ্দাফি স্টেডিয়ামে। তবে জালমির বড় চিন্তা বোলিং। গত আসরে একের পর এক বড় রান হজম করায় সমালোচনায় ছিল দলটি।

আরও পড়ুন:

সেই দুর্বলতা কাটাতে নতুন বোলারদের ওপর ভরসা রাখছেন অধিনায়ক বাবর আজম। তবে চ্যালেঞ্জও আছে কারণ বাংলাদেশি ক্রিকেটারদের এনওসি রয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। নতুন আশা আর চাপ নিয়েই শুরু হচ্ছে জালমির অভিযান।

ইএ