ব্রাহ্মণবাড়িয়ায় সংগীতশিল্পী পরিবারকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

সংগীতশিল্পী পরিবারের হাতে সহায়তা তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী
দেশে এখন
0

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া এক বিশেষ চাহিদাসম্পন্ন সংগীতশিল্পী পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ (সোমবার, ২৫ মে) মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে আরও উদ্যোগ নেয়া হচ্ছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এরইমধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে সারা দেশের ৬৪টি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।’

আরও পড়ুন:

এসময় আগামী জুন থেকে দেশের সব জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশব্যাপী বড় পরিসরে ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ইএ