ক্রীড়া-প্রতিমন্ত্রী
আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

মন্ত্রণালয় ও স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কিউট বৈশাখি ক্রীড়া উৎসব’। বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা জানান।

ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতায় একটি ক্রীড়াবান্ধব ও ক্রীড়ামোদী দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (সোমবার, ১৩ এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সাফজয়ী ফুটবলারদের ক্রীড়া কার্ডের সামাজিক সুবিধায় অন্তর্ভুক্ত

সাফজয়ী ফুটবলারদের ক্রীড়া কার্ডের সামাজিক সুবিধায় অন্তর্ভুক্ত

ক্রীড়া ভাতার জন্য এখনো কিছু ফেডারেশন তাদের খেলোয়াড় তালিকা দেয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইদিনে সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকেও ক্রীড়া কার্ডের সামাজিক সুবিধার অন্তর্ভুক্ত করেছে মন্ত্রণালয়। জানিয়েছেন, খুব দ্রুতই ট্রফি তুলে দেয়া হবে প্রধানমন্ত্রীর হাতে।

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

বিসিবি নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে। আজ (রোববার, ৫ এপ্রিল) সকালে জাতীয় ক্রীড়া পরিষদে এ প্রতিবেদন দাখিল করা হয়।

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এ অঞ্চলকে একটি আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন ক্লাব অতীতে বৈষম্যের শিকার হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন ক্লাব অতীতে বৈষম্যের শিকার হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন ক্লাব অতীতে বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে আগামীতে এই সংস্কৃতির পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ

বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ

সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে দেশে ফিরেই মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বুলবুলের বোর্ডের বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তদের। এর মধ্যেই আসন্ন নিউজল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা।

আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (রোববার, ২৯ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন সোমবার: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন সোমবার: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (শনিবার, ২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

চেলসির বয়সভিত্তিক দলে জাইমার সুযোগ পাওয়ার খবরের বিষয়টি পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

চেলসির বয়সভিত্তিক দলে জাইমার সুযোগ পাওয়ার খবরের বিষয়টি পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে রোববার রাতে তিনি বিষয়টি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেন।