পেনাল্টি ঠেকাতে বিশেষ প্রস্তুতি; ম্যাচ শেষে ফাঁস হলো পিকফোর্ডের পরিকল্পনা

Jordan Pickford water bottle penalty cheat sheet vs Argentina leaked
এখন মাঠে
0

আর্জেন্টিনার পেনাল্টি ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। যদিও মাঠে সেটা কাজে লাগানোর সুযোগই আসেনি। তবে, ম্যাচ শেষে সেই প্রস্তুতি পরিকল্পনা চলে আসে আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে। তা নিয়েই ফুটবল বিশ্বে চলছে ব্যাপক মাতামাতি।

বিশ্বকাপের টাইব্রেকারে আর্জেন্টিনাকে এখন পর্যন্ত হারাতে পারেনি কেউই। সার্জিও গায়কোচিয়া, সার্জিও রোমেরো কিংবা এমিলিয়ানো মার্তিনেজরা বারবারই চীনের প্রাচীর হয়েছেন ১২ গজের পরীক্ষায়। আর্জেন্টিনাকে আটকানোর পরিকল্পনায় তাই ইংল্যান্ডকেও পেনাল্টি নিয়ে বাড়তি কাজই করতে হয়েছিল অনুশীলন পর্বে। তবে, সেটার দরকার হয়নি। নির্ধারিত ৯০ মিনিটেই দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় লিওনেল মেসিরা।

তবে ম্যাচের পরে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের চিটকোড ধরা পড়ে আর্জেন্টিনার ফুটবলারদের হাতে। বরাবরের মতোই কোন খেলোয়াড় কোন দিকে পেনাল্টি নেবেন, তা নিজের পানির বোতলে লিখেই মাঠে নেমেছিলেন পিকফোর্ড। ম্যাচশেষে সেটাই হাতে আসে আর্জেন্টাইন ফুটবলারদের। তা নিয়ে মেসি-নিকো-এনজোরা গবেষণাও করেছেন। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পিকফোর্ডের সেই বোতল নিয়ে নিজেদের মধ্যেই আলাপ করছিলেন আর্জেন্টিনার একাধিক ফুটবলার।

আরও পড়ুন:

পিকফোর্ডের সেই বোতলের লেখাও বেশ যুক্তিনির্ভরও বটে। লিওনেল মেসির বেলায় বামে বডিমুভের পর ডানদিকে ঝাপ দেয়ার পরিকল্পনা ছিল পিকফোর্ডের। বাস্তবিক অর্থেই বিশ্বকাপে নিজের ৮ পেনাল্টির ৬টিই মেসি নিয়েছেন ডানদিকে। একইভাবে পারেদেস, এনজো বা ম্যাক অ্যালিস্টারদের জন্যেও আলাদা পরিকল্পনা ছিল পিকফোর্ডের।

পিকফোর্ডের এই চিটকোড অবশ্য ফাইনালের আগে মেসিবাহিনীকে দিতে পারে কৌশলগত সুবিধা। নিজেদের চিরায়ত পেনাল্টির বাইরে মেসিরা এখন বাড়তি ভাবনারও সুযোগ পাবেন কুড়িয়ে পাওয়া সেই বোতলের কল্যাণে।

এফএস